হাসনাতের ‘রহস্যজনক’ পোস্ট

Uncategorized

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “সবকিছুই সমঝোতা”।

মাত্র দুই শব্দের এই বার্তা প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা মহলে আলোচনা শুরু হয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষ থেকেই পোস্টটির সম্ভাব্য অর্থ ও প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন ব্যাখ্যা সামনে আসে।

এর আগের রাতে একই দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ফেসবুকে হাসনাতকে মেনশন করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।” তার ওই পোস্টও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *