ওয়াক আউটের পর হাসনাত আব্দুল্লাহর তিন শব্দের স্ট্যাটাস ভাইরাল

Uncategorized

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশন চলাকালে তীব্র বাকবিতণ্ডা ও প্রতিবাদের জেরে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

সংসদ থেকে বের হওয়ার পর বিকেল প্রায় ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি ইংরেজিতে মাত্র তিনটি শব্দ লিখেন— “Get out Chuppu.”

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে “Chuppu” শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-কে বুঝানো হয়েছে, যিনি ‘চুপ্পু’ নামে পরিচিত।

তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *