ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার গোয়ালনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।