‘আমি শুক্রবারে জুমা পড়ি সোমবার শিবের পূজা করি’

Uncategorized

বলিউডের জনপ্রিয় সুরকার সেলিম মার্চেন্ট। ‘সুকরআল্লা’ থেকে ‘মওলা মেরে’, ‘সাইয়াঁ’-এর মতো হিট ‌গানের সুরকার তিনিই। বহুল আলোচিত এই সুরকার সম্প্রতি জানান, তিনি শুক্রবার জুমার নামাজ পড়েন এবং শুভেচ্ছা জানান সবাই। তবে ঘটনা ঘটে গেছে অন্যদিকে, সোমবার তিনি শিবের উপাসনা করেন।

তার এই বক্তব্যের পরেই শুরু হয়ে যায় বিতর্ক। কী কারণে তিনি দুই ধর্মেরই প্রার্থনায় নিজেকে সামিল করেন? এমন প্রশ্নের উত্তরে যখন সব জায়গায় বিতর্ক চলছে, তখন সেলিম বলেন দুই ধর্মের প্রতি তার শ্রদ্ধাবোধ থেকেই এই কাজ করেন। খবর আনন্দবাজারের ।

সুরকার আরও জানান, তিনি দুই ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল। তার কথায়, আমি শুক্রবারে জুমার পরে সোমবার শিবের পূজা করি। অনেকেই এটা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আমি দুই ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। আসলে ঈশ্বর ও সঙ্গীতের সঙ্গে আমার যোগসূত্র এতটাই গভীর যে, এটা ভাষায় ব্যাখ্যা করা যায় না।

সেলিমের গানে যেমন বার বার উঠে এসেছে আল্লাহ্‌র কথা, তেমনই শোনা যায়, তিনি শিবরাত্রির সময় প্রতি বছর একটা করে গান বার করেন। সেলিম জন্মসূত্রে মুসলিম। তবে গত বছর পহেলগাঁও কাণ্ডের পর গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘মুসলমান হয়ে লজ্জিত!’ মুসলিম বলে কখনো কখনো তিনি কাজ কম পেয়েছেন বলে সম্প্রতি এআর রহমান যে মন্তব্য করেছিলেন, তারও তীব্র বিরোধিতা করেন সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *