সাবেক এমপি গ্রেপ্তার, হলো না শেষ রক্ষা

Uncategorized

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা (মামলা নম্বর-১৫) করা হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *