১১ দলীয় জোটের নারী আসনের চূড়ান্ত তালিকায় কে কত আসন পেল

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। এতে জামায়াত থেকে

আটজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পাচ্ছেন দুজন। জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে দুটি দলকে দুইটি আসন দেওয়া হয়েছে।

যদিও জোট থেকে জামায়াত এবং এনসিপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের আসন পাওয়ার কথা ছিল না।

এ ছাড়াও জুলাই শহীদ পরিবারকে একটি আসন ‘উপহার’ দিচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে ইসি কার্যালয় প্রাঙ্গণেই জোটের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

সেখানেই সবার নাম ঘোষণা করা হবে জোটের পক্ষ থেকে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত জোট থেকে মনোনয়ন পাচ্ছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু। এ ছাড়া সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *