ইউনুসের লা*শ উদ্ধার

Uncategorized

যশোরের বেনাপোলের হরিণাপোতা মাঠের ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় ছোটআঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেছে পোর্ট থানা পুলিশ।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয় গ্রামের কৃষকরা মাঠে কাজ করার জন্য রাস্তা ধরে হাঁটার সময় ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পান। এ সময় তারা থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাতের কোনো একসময় ধানক্ষেতে ফেলে রাখে। মরদেহের গলায় কয়েকটি চিহ্ন রয়েছে।

এলাকাবাসীর ধারণা, স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত ব্যাপারে বা গোলযোগে তাকে সহযোগীরা হত্যা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *