আর কতদিন বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে,‌ জানালেন যুগ্ন সচিব

Uncategorized

চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ উৎপাদনের কারণে চলতি মাসে আরও পাঁচ দিন দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহেনা।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

উম্মে রেহেনা বলেন, ‘চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে। তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতি হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ‍্যাস সরবরাহ করা যাচ্ছে না ফলে উৎপাদন ঘাটতি তৈরি হচ্ছে। চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। এছাড়া ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন করা খরচ বেশি।’

চাহিদার তুলনায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে জানিয়ে উম্মে রেহেনা বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হবে, এতে করে সংকট কমবে। লোডশেডিং কম হবে। এছাড়া গ্রাম ও শহরের বিদ্যুতের লোডশেডিং পার্থক্য কমাতে খুব দ্রুত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *