জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির নতুন সিদ্ধান্ত

জাতীয়

জোট শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

]আজ (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

এই বিএনপি নেতা আরও বলেন, সব সময় দেশের কঠিন সময়ে মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। এবারও তার প্রতিফলন ঘটেছে। জনগণ বিএনপি ও তারেক রহমানের ওপর আস্থা রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *