আরে থামেন, এই জিনিসটাই বিরক্ত লাগে

জাতীয়

একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্লোগান দেওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে স্লোগান দিতে থাকেন উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ। এ সময় তিনি তাদের থামানোর চেষ্টা করে বলেন, “আরে ভাই, দাঁড়ান।” এরপর স্লোগান নিয়ে নিজের বিরক্তির কথাও জানান তিনি।

ভিডিওতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “এই স্লোগান জিনিসটাই বিরক্ত লাগে। আগে শোনেন…” এরপর তিনি আবার বক্তব্য চালিয়ে যান।

ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনার আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক অনুষ্ঠানে স্লোগানের প্রচলিত সংস্কৃতি নিয়ে আলোচনা করছেন।

বক্তব্যের সময় স্লোগান না দিয়ে আগে বক্তব্য শোনার আহ্বান—প্রধানমন্ত্রীর এই মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *