
নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা দেশে ফিরেছেন—খবরটি সত্য। কিন্তু তাকে ২০২৫ সালের গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেখানে রয়েছে বড় ধরনের বিভ্রান্তি।
২০২৫ সালের সেপ্টেম্বরের Gen-Z আন্দোলনের মুখে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি। ব্যাপক বিক্ষোভের পর ৯ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আন্দোলনের সময় নিরাপত্তার জন্য তিনি সেনা ব্যারাকে আশ্রয় নিয়েছিলেন।
অন্যদিকে শের বাহাদুর দেউবা ওই আন্দোলনের সময় দেশ ছেড়ে পালিয়ে যাননি। বরং ৯ সেপ্টেম্বরের সহিংসতায় তিনি ও তার স্ত্রী হামলার শিকার হয়ে আহত হন। পরবর্তীতে চিকিৎসার জন্য তিনি বিদেশে যান এবং পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে ১৩ আগস্ট ২০২৬ নেপালে ফেরেন।
অর্থাৎ, নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন—এ তথ্য সত্য; কিন্তু “গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন”—এভাবে ঘটনাটি উপস্থাপন করা সঠিক নয়।
একজনের ঘটনা আরেকজনের সঙ্গে মিলিয়ে ফেলেই তৈরি হয়েছে বিভ্রান্তি।