শেষ রক্ষা হচ্ছে না আসিফ মাহমুদের

জাতীয়

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগগুলো খতিয়ে দেখতে চার সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করেছে সংস্থাটি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি, কেনাকাটাসহ বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে চারজনের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করেছে কমিশন।

অভিযোগ অনুসন্ধানে গঠিত চার সদস্যের কমিটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

দুদকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে জানা গেছে।

দুদক সূত্র আরও জানায়, আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *