উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাড়িটি সচিবালয়ে যাওয়ার পথে ট্রাফিক আইন ভঙ্গ করে। এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোয় এই মামলা করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ সড়ক হয়ে মন্ত্রীর সাদা রঙের ‘রেঞ্জ রোভার’ গাড়িটি উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ওই সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতেই ছিলেন। পরবর্তীতে পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ।
একপর্যায়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকার দু’টি মামলা করা হয়।