সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

Uncategorized

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতোমধ্যে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। বর্তমানে সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলে নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চলছে।

সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের বেশিরভাগই পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তবে কারা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও দলের প্রতি অবদানকে গুরুত্ব দেওয়া হবে। দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নারীদেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *