জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দেওয়ার সময় স্পিকারের আসন খালি দেখতে পান সংসদ সদস্যরা। এ নিয়ে সংসদে তৈরি হয় কৌতূহল। একপর্যায়ে জানা যায়, স্পিকার সাময়িকভাবে টয়লেটে গেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে বক্তব্য দিচ্ছিলেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বক্তব্যের একপর্যায়ে তিনি খেয়াল করেন, স্পিকার তার আসনে নেই। তখন তিনি বক্তব্য থামিয়ে দেন।
স্পিকারের অনুপস্থিতি নিয়ে সংসদ সদস্যদের মধ্যে আলোচনা শুরু হয়। সংসদের মাইকে তাদের কথোপকথনও শোনা যাচ্ছিল। এ সময় রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘স্পিকার টয়লেটে গেছেন।’
স্পিকারের এমন সাময়িক অনুপস্থিতিতে সংসদ সদস্যদের মধ্যে বিস্ময় ও কৌতূহল তৈরি হয়। পরে স্পিকার তার আসনে ফিরে এলে আবার সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।