শ্যালিকার গোপন ভিডিও ধারণ, শেষে ঘটলো চাঞ্চল্যকর কাণ্ড

Uncategorized

সিলেটের মোগলাবাজারে শ্যালিকাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের ঘটনায় দুলাভাই রুকন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভিকটিম মোগলাবাজার থানার সিকন্দরপুর এলাকার বাসিন্দা। ভিকটিমের বোনের জামাই রুকন মিয়া আত্মীয়তার সুযোগে শ্বশুর বাড়ি প্রায় সময় যাওয়া-আসা করতেন। এই সুযোগে রুকন মিয়া ভিকটিমের অজান্তে কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করেন। পরে গোপনভাবে তোলা ছবির ভয় দেখিয়ে ভিকটিম শ্যালিকার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি ভিকটিম তার বোনকে জানালে রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে গত বছরের ১৭ জুন ভিকটিমের বোনকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি শিশুসন্তান রয়েছে।

পরে রুকন মিয়া ভিকটিমকে শারীরিক সম্পর্ক না রাখলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন। ভিকটিম ১০ লাখ টাকা দিতে অস্বীকার করলে রুকন মিয়া ফেইক ফেইসবুক আইডি ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও প্রকাশ করেন। ঘটনা জানাজানি হলে ভিকটিম মোগলাবাজার থানায় মামলা করেন।

র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজারস্থ সেলিম ডেকোরেশন এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি রুকন মিয়াকে (৩৫) গ্রেফতার করে। তিনি মোগলাবাজার থানার বীরমঙ্গল থানার লাল মিয়ার ছেলে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : জনকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *