ইরান যুদ্ধ থামাতে সক্রিয় তিন দেশ, কিন্তু যে শর্ত দিল তেহরান

Uncategorized

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত থামাতে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য ইরানের প্রধান শর্ত হলো—দেশটির বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো যাবে না।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।

এর ফলে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে। এ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই থেমে যেতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, কয়েক দিনের মধ্যেই এই সংঘাত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *