মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

Uncategorized

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি তাঁদের শপথ বাক্য পাঠ করান।

সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল। দুজনের ক্ষেত্রেই কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে তাঁরা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বরগুনা–২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে সমর্থন দেন খুলনা–৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাবটিও গৃহীত হয়।

হাফিজ উদ্দিন আহমেদ এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার পদে শপথ নেওয়ার আগেই তাঁরা নিজ নিজ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তাঁদের শূন্য হওয়া পদে নতুন মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *