ভাবা হচ্ছিল আর ফিরবেন না, ১৪ ফেব্রুয়ারিই ফিরছেন তিনি

Uncategorized

সৌদি আরবের ক্লাব আল নাসর ছেড়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো—এমন গুঞ্জনের অবসান ঘটছে। সৌদি প্রো লিগে আল নাসরের দুই ম্যাচ বয়কটের পর এবার মাঠে ফিরছেন পর্তুগিজ সুপারস্টার।

ইএসপিএন ব্রাজিলের খবরে বলা হয়েছে, রোনালদো আগামী ১৪ ফেব্রুয়ারি আল ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসরের জার্সিতে মাঠে নামবেন।

৪১ বছর বয়সী রোনালদোর এই বয়কটের পেছনে মূল কারণ ছিল ক্লাবের স্থানান্তর নীতি এবং সৌদি ফুটবলের বিনিয়োগ তহবিল নিয়ে অসন্তুষ্টি। আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে তিনি খেলেননি।

ইএসপিএন সূত্র জানায়, রোনালদো মাঠে ফিরছেন কারণ পিআইএফ (সৌদি ফুটবলের বিনিয়োগ তহবিল) তার প্রধান দাবি পূরণ করেছে—বকেয়া বেতন পরিশোধ এবং ক্লাবের শীর্ষ নির্বাহীদের স্বায়ত্তশাসন পুনঃস্থাপন। এর ফলে সিমাও কৌতিনহো ও জোসে সেমেডো আবার তাদের দায়িত্বে ফিরেছেন।

রোনালদোর সৌদি লিগ ছাড়ার গুঞ্জনে চটেছেন সাবেক সতীর্থ টনি ক্রুস। এক পডকাস্টে তিনি বলেন, “যদি রোনালদো লিগে সক্রিয়ভাবে না খেলতেন, কেউই সৌদি প্রো লিগ দেখত না।”

এই মৌসুমে রোনালদো ২২ ম্যাচে ১৮ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। আল নাসর বর্তমানে সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে রয়েছে, প্রধান প্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *