সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ ব্যবস্থায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা মূল্য পাবেন গ্রাহকরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা […]

Continue Reading

সামনে ছয় দিন ছুটি, তবে আছে দুঃসংবাদও

শুরু হয়েছে সেপ্টেম্বর মাস। বছর শেষ হতে বাকি আর মাত্র চার মাস। এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় সামনে থাকা ছুটিগুলোও স্পষ্ট হয়ে উঠেছে। সরকারি চাকরিজীবীদের জন্য বছরের বাকি সময়ে মোট ৬ দিন সরকারি ছুটি রয়েছে। তবে এর মধ্যে তিনটি ছুটি পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে। ফলে কর্মদিবসে অতিরিক্ত ছুটি হিসেবে মিলবে […]

Continue Reading

বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় এশিয়া ও ইউরোপের ক্রেতাদের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ওপর জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। ব্লুমবার্গ ও রয়টার্সের বরাতে দোহ নিউজ জানিয়েছে, চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত থাকায় কাতারএনার্জি ইউরোপীয় ও এশীয় ক্রেতাদের জানিয়েছে, এলএনজি কার্গো বাতিল অব্যাহত […]

Continue Reading

৬০ নেতাকর্মীসহ বিএনপি হেভিওয়েট নেতার জামায়াতে যোগদান

ষাট নেতাকর্মীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার। তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারের ছোট ভাই। এর আগে গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। একইদিন সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং শেরেবাংলা এ কে […]

Continue Reading

হঠাৎ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশ নিয়ে দিলেন বড় বার্তা

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যেদিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। চিঠিতে বাংলাদেশের […]

Continue Reading

জানা গেল ২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসের তারিখ প্রতি বছর পরিবর্তিত হয়। কারণ, রমজান নির্ধারিত হয় চন্দ্রভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে নয়। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যাগত হিসাব-নিকাশ অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারির শুরুতেই পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মার্চের প্রথমার্ধে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। ২০২৭ সালে […]

Continue Reading

বাংলাদেশ আশ্রয় দেবে না, একইভাবে ভারতও আশ্রয় দেবে না

ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা বা পালিয়ে যাওয়ার পর সেখানে অবস্থান করা বিভিন্ন অপরাধী ও দুষ্কৃতিকারীদের প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেন, ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না। একইভাবে ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন। দু’দেশের মধ্যে […]

Continue Reading

ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দু’দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, তবে সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী […]

Continue Reading

এখনও আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ বাংলাদেশ পায়নি, তবে

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার বিষয়ে কোনো প্রস্তাব এলে জাতীয় স্বার্থ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে যেকোনো বহুপাক্ষিক উদ্যোগে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের মানুষের লাভ হবে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত […]

Continue Reading

ইসির সঙ্গে বৈঠক, জামায়াতের নতুন দাবি

প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনকে স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে ৯ দফা সুনির্দিষ্ট লিখিত দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রতিনিধিদল। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার সাংবাদিকদের বিস্তারিত জানান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা […]

Continue Reading