গণপিটুনি নিহত ২

বৃহস্পতিবার (১৯ ফেব্রুযারি) ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদুল্লাহপুর থানার ওসি মো. আলীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিস্তারিত আসছে…

Continue Reading

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব

২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এসব পদে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের […]

Continue Reading

নগদ টাকা পাওয়া যাবে ‘ফ্যামিলি কার্ডে’, প্রথমে পাবেন যারা

দেশে পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয় অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে এই ‘ফ্যামিলি কার্ড’ […]

Continue Reading

রমজানে লোডশেডিংমুক্ত থাকবে কি না দেশ, জানালেন জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সিরাজগঞ্জ সফর। সেখানে পৌঁছালে জেলা পুলিশের […]

Continue Reading

৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে?

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ওপর এ দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন […]

Continue Reading

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রেন্ট ফিউচার ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০.৫৯ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত […]

Continue Reading

এবার ঈদের ছুটি বাড়তে পারে যতদিন

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের ছুটি তিন দিনের বেশি বাড়ানো হতে পারে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার বিষয়ে তিনি বলেন, “ছুটি ছোট হয়ে গেলে চাপ নেওয়াটা একটু কঠিন হয়ে […]

Continue Reading

সালাহউদ্দিন আহমদকে যার নির্দেশে তুলে নিয়ে ভারতে পাচার করা হয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার পেছনে দায়ী ব্যক্তির নাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করার পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বেই কাজটি হয়েছে। ’ তিনি […]

Continue Reading

জানা গেল খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার কারণ

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমানকে বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে চরম অপ্রত্যাশিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলের অনেক নেতাকর্মীও এই নিয়োগে কিছুটা বিস্মিত হয়েছেন। বিরোধী দল তীব্র সমালোচনা করছে। বিএনপি নেতাদের মধ্যে কেউ কেউ বলেছেন, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর। ব্যবসায়ী, অর্থনীতিবিদ […]

Continue Reading

এবার বিপাকে ডিসি সারোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন। গত ৮ ফেব্রুয়ারি আদালত […]

Continue Reading