সারাদেশের সংসদ সদস্যদের উদ্দেশ্যে জরুরি বার্তা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় সংসদের সদস্যদের বৈঠক আহ্বান করে একটি গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদের সদস্যদের বৈঠক আহ্বান করে গেজেটটি প্রকাশ করা হয়। গেজেটে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এর প্রদত্ত ক্ষমতাবলে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আগের প্রজ্ঞাপনগুলোর ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, […]

Continue Reading

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দিল্লি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির মামলার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হাদির বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। তবে সাবেক […]

Continue Reading

মন্ত্রিসভায় হচ্ছে রদবদল, কে হচ্ছেন পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী?

বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে। এরপর পর থেকেই জাতীয় রাজনীতি ও সচিবালয়ের আমলাতন্ত্রে পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হওয়ায় মন্ত্রীদের সার্বিক কাজের মূল্যায়নও এই সম্ভাব্য […]

Continue Reading

আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে এটি কোনো সরকারি সাধারণ ছুটি নয়; দিনটি […]

Continue Reading

গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের বাসা থেকে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী […]

Continue Reading

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক, হাসিনা…

এক দি‌নের ব‌্যবধা‌নে বাংলা‌দেশ সরকা‌রের উচ্চ পর্যা‌য়ে তিন‌টি বৈঠক সম্পন্ন ক‌রে নয়া‌দি‌ল্লি‌ গে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে দি‌ল্লি‌র উদ্দেশে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারত‌ীয় দূত। এদিন, দুপু‌রে প্রথ‌মে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ভারত‌ীয় দূত। এর আগে, রোববার পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ক‌রেন […]

Continue Reading

মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত

বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন লাভ করেছে। সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় প্রণীত মূল আইনের সংযোজিত ১৮ক ধারার অধীনে শর্ত পরিপালন […]

Continue Reading

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

বাবার সংসার থেকে বিচ্ছিন্ন জীবন, জমি হারানোর কষ্ট সব হতাশার মধ্যেই কেনা দুটি লটারির টিকিট। একটির নম্বর মিলেছে প্রথম পুরস্কারের সঙ্গে, তবে চূড়ান্ত যাচাই এখনো বাকি। ঈশ্বরগঞ্জের হানিফ মিয়ার কাছে ৪০ টাকা খুব বড় অঙ্কের না হলেও সেই টাকা খরচ করায় স্ত্রী নীলা আক্তারের বকুনি শুনতে হয়েছিল। সংসারের টানাপোড়েনে যেখানে প্রতিটি টাকার হিসাব করতে হয়, […]

Continue Reading

বিয়ের ১৯ বছর পর ছেলের সঙ্গে এসএসসি, মা-ছেলে দুজনেরই জিপিএ-৫

বিয়ের পর থেমে গিয়েছিল পড়াশোনা। সংসার, সন্তান আর নানা দায়িত্বের ব্যস্ততায় আর হয়ে ওঠেনি লেখাপড়া। তবে মনের ইচ্ছেটা ছিল অটুট। শেষ পর্যন্ত স্বামীর অনুপ্রেরণা ও নিজের দৃঢ় ইচ্ছাশক্তিতে বিয়ের ১৯ বছর পর আবারও পড়াশোনায় ফিরলেন মোসাম্মৎ সাদিয়া বেগম। শুধু পরীক্ষায় অংশ নেওয়াই নয়, ছেলে ও মা একই সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনেই অর্জন করেছেন জিপিএ-৫। […]

Continue Reading

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক দিন আগে না ফেরার দেশে চলে গেল হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)। রোববার (৯ আগস্ট) দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। এবার সে […]

Continue Reading