নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বুধবার (৫ আগস্ট) এটি প্রকাশ্যে আসে। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার […]

Continue Reading

৬৭ হাজার টাকা কমলো স্বর্ণের দাম

বছরের শুরুর দিকে টানা ঊর্ধ্বমুখী ছিল সোনার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে জানুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনার দাম উঠে যায় ৫ হাজার ৫০০ ডলারেরও ওপর। কিন্তু মাত্র ছয় মাসের ব্যবধানে অনেকটাই কমে এসেছে সোনার দাম। জানুয়ারি থেকে জুলাইয়ের শেষে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ৬৭ হাজার টাকা। […]

Continue Reading

হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য

গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত যাত্রা নিয়ে দীর্ঘদিনের জল্পনার মধ্যে সামনে এসেছে নতুন তথ্য। তাকে দেশত্যাগে সহায়তাকারী সামরিক কর্মকর্তা, ব্যবহৃত হেলিকপ্টার ও বিমান, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পুরো রেসকিউ মিশনের বিভিন্ন দিক নিয়ে একাধিক সূত্রের বরাতে নতুন তথ্য সামনে এসেছে। যদিও এসব বিষয়ে এখনো সরকার বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন প্রকাশ […]

Continue Reading

রাষ্ট্রপতির অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র নিয়ে এনসিপির হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলানগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর […]

Continue Reading

সংবর্ধনা অনুষ্ঠান থেকে বিএনপি নেতাকর্মীরা জুলাই যোদ্ধাদের বের করে দিলেন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে অতিথি হিসেবেই গিয়েছিলেন জুলাই যোদ্ধা ও ছাত্রনেতারা। কিন্তু অনুষ্ঠানস্থল থেকেই তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। কী ঘটেছিল শরীয়তপুরে? চলুন জেনে নেওয়া যাক। বুধবার সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে এ […]

Continue Reading

গাড়িভর্তি টাকা নিয়ে যেভাবে পালালেন হাসিনার ফুপাতো ভাই মেয়র খোকন

বৈষম্যবিরোধী তীব্র গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রাক্কালে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও শেখ হাসিনার ফুপাতো ভাই সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহর দেশত্যাগকে ঘিরে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে— পালিয়ে যাওয়ার সময় তিনি গাড়িভর্তি করে প্রায় ১৬ কোটি টাকা সঙ্গে নিয়ে যান। পরে সেই অর্থ হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ঘুরে […]

Continue Reading

হাসিনার দেশত্যাগের অজানা অধ্যায়, ২ বছর পর উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ছিল নানা গোপনীয়তা ও নাটকীয়তায় ঘেরা। ঘটনার দুই বছর পর সামরিক ও নিরাপত্তা সূত্রের বরাতে উঠে এসেছে সেই অভিযানের নতুন কিছু তথ্য। হেলিকপ্টার থেকে সামরিক বিমান, পাইলট-ক্রু, নিরাপত্তা পরিকল্পনা এবং ভারত যাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতিসহ দেশত্যাগের অজানা অধ্যায়ের নানা দিক তুলে ধরছে যুগান্তরের অনুসন্ধান। […]

Continue Reading

রিপন মিয়ার গোপন ভিডিও ফাঁস, নেটদুনিয়া তোলপাড়!

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিপন মিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন। তাকে নিয়ে সাধারণ মানুষ থেকে দেশের বিশিষ্টজন পর্যন্ত আলোচনা করছেন, আর গণমাধ্যমে তার প্রতিফলন ও কভারেজও বিতর্কের বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি পরকীয়ার অভিযোগে তার আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক […]

Continue Reading

এনসিপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকা থেকে বগুড়ায় নেওয়া হচ্ছে। জানা যায়, সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব […]

Continue Reading

পুলিশকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করলেন বাবা

ভারতের আগ্রায় ২২ বছর বয়সী এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন নিজ বাবা। গত সোমবার (৩ আগস্ট) ঘটনাটি ঘটে আগ্রার জয়তপুর থানা এলাকার প্রতাপ নগরে। অভিযুক্ত বিমল শর্মা তার মেয়ে অঙ্কিতাকে সম্মানজনক হত্যা (অনার কিলিং) করেন বলে অভিযোগ উঠেছে। অঙ্কিতা চলতি বছরের শুরুর দিকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সদস্যকে আদালতের […]

Continue Reading