এক সাহসী দৃষ্টান্ত স্থাপন করলেন ২ স্পিকার

দীর্ঘদিনের ‘জি-হুজুর’ আর ‘জি-আপা’ নির্ভর সংসদীয় সংস্কৃতির বাইরে গিয়ে নিরপেক্ষতার নতুন বার্তা দেওয়ার চেষ্টা—দুই স্পিকারের এমন ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দাবি করেছেন, চেয়ারে বসার পর দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদীয় দায়িত্বকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে রাখার […]

Continue Reading

প্রধানমন্ত্রীর প্রটোকল ভেঙে বাইক নিয়ে ঢোকা সেই যুবকের আসল পরিচয় জানা গেল

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তাবেষ্টনী ও প্রটোকল লঙ্ঘন করে মোটরসাইকেল নিয়ে গাড়িবহরে ঢুকে পড়ার অভিযোগে আটক যুবকের বিস্তারিত পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক যুবকের কোনো পূর্ব অপরাধের রেকর্ড বা রাষ্ট্রবিরোধী কোনো উদ্দেশ্য ছিল না। আটক যুবকের পরিচয়পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম মুবিন মাঝি। […]

Continue Reading

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’

এবার গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে ইসলামীর আমিরকে লাল কার্ড দেখালেন ছাত্রদলের এক নেতা। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লংমার্চের গাড়িবহরটি মিরসরাই প্রবেশ করলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের বসে লালকার্ড প্রদর্শন করেন ওই ছাত্রদল নেতা। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল […]

Continue Reading

সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন চিত্র

এবার অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় ভিডিও প্রকাশ করেছিলেন গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ। ভিডিওটি নিয়ে সমালোচনা তৈরি হলে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। তবে সিফাতের করা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে ভিন্ন হিসাব পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১। সিফাত তার […]

Continue Reading

সেই মাসুদ আলম হলেন এবার একটি কার্যালয়ের ঢাকা বিভাগীয় পরিচালক

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে […]

Continue Reading

হৃদরোগে আক্রান্ত হয়ে মন্ত্রীর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের ঝাড়খণ্ডের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) জ্যেষ্ঠ নেতা সুদিভ্য কুমার সোনু । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। রোববার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সুদিভ্য কুমারকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। […]

Continue Reading

দোকানের পেছনে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তারপর ৩০ হাজার টাকা…

ফেনীর দাগনভূঞায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও টাকা লুট, মুক্তিপণ দাবি এবং নির্যাতনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের […]

Continue Reading

নিজ বাসা থেকে মৌসুমীর র*ক্তাক্ত ম*রদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠির একাংশের গুরুমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী (৫২) হিজড়াকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে৷ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনি এলাকার হিজড়া কলোনি হিসেবে পরিচিত হিজড়াদের আখড়া থেকে মহসীন ওরফে মৌসুমী হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। […]

Continue Reading

এবার এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে মন্ত্রীর মেহেদীবাগস্থ বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান। সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প […]

Continue Reading

পাকিস্তানের ২৫ সেনা নিহত

বেলুচিস্তানে পৃথক দুই হামলায় ২৫ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত হয়েছে। এ ছাড়া হামলায় পাহ বাহিনীর তিনটি সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। খবর এনডিটিভির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএলএর মুখপাত্র জিয়ন্দ বেলুচ দাবি করেন, জিয়ারাত ক্রস এলাকায় পাকিস্তানের একটি সামরিক বহরের চারটি গাড়িতে হামলা চালায় তাদের যোদ্ধারা। এতে […]

Continue Reading