জানা গেল খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার কারণ

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমানকে বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে চরম অপ্রত্যাশিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলের অনেক নেতাকর্মীও এই নিয়োগে কিছুটা বিস্মিত হয়েছেন। বিরোধী দল তীব্র সমালোচনা করছে। বিএনপি নেতাদের মধ্যে কেউ কেউ বলেছেন, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর। ব্যবসায়ী, অর্থনীতিবিদ […]

Continue Reading

এবার বিপাকে ডিসি সারোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন। গত ৮ ফেব্রুয়ারি আদালত […]

Continue Reading

শেখ হাসিনাকে ভারত থেকে আনতে সরকারের পরিকল্পনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবনির্বাচিত সরকার, জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের কারণে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে দেশে ফিরিয়ে আনার জন্য আগের কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা আগের মতোই চলবে। পাশাপাশি ভারতের সঙ্গে আরও […]

Continue Reading

কক্সবাজার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিলের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে এবং এর চালক আহত হয়েছেন। আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত […]

Continue Reading

ভারতীয় সীমান্তে ‘রোবটের’ ভিডিও ভাইরাল; যা বলছে বিজিবি

ভারতের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় বাজারের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া দাবিতে একটি দৃশ্যকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যতে দেখা যাচ্ছে কুকুর আকৃতির রোবটের মতো কিছু একটা হেঁটে যাচ্ছে। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার (১৬ […]

Continue Reading

দোয়া নয়-আবারো টাকা চাইছেন ফুয়াদ, জানা গেল কারণ

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন আমার পার্টি, এবি পার্টি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিও বার্তায় তিনি রমজান মুবারাকের শুভেচ্ছা জানিয়ে বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন নির্বিঘ্ন […]

Continue Reading

পে-স্কেল বাস্তবায়ন কবে, যা বললেন নতুন অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পে স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। না দেখে এ বিষয়ে কিছু বলতে পারবো না। বর্তমান আর্থিক অবস্থায় এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি দেখতে হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলে নতুন অর্থমন্ত্রী। নবম পে-স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, […]

Continue Reading

ফ্যামিলি কার্ড চালু হবে কবে থেকে জানালেন পরিবেশমন্ত্রী

আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করবে, সেটা নিয়ে […]

Continue Reading

নতুন সরকারের দ্বিতীয় দিনেই বড় সুখবর!

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। মন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রমটি অন্তত পাইলট প্রজেক্ট […]

Continue Reading

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আলী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা ছাত্রলীগের সভাপতি ছিলেন। আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের […]

Continue Reading