বাংলাদেশি ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা, সেই ভারতীয়র মর্মান্তিক পরিণতি

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে বাংলাদেশি এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার পর পালিয়ে যাওয়ার সময় ভবন থেকে পড়ে মারা গেছেন এক ব্যক্তি। রোববার (৬ সেপ্টেম্বর) রাজ্যের আনাকাপল্লী জেলার কাকিনাদা এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফার্মেসিতে অধ্যয়নরত স্নাতকপর্যায়ের বাংলাদেশি ওই ছাত্রী কাকিনাদায় অচ্যুতাপুরমের এক বাসিন্দার সঙ্গে একই বাসায় থাকতেন। ওই বাসিন্দা […]

Continue Reading

সারাদেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় সুদভিত্তিক ঋণের পরিবর্তে নির্ধারিত ফি দিয়ে তাৎক্ষণিক ও সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় বিভিন্ন বিল ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে […]

Continue Reading

এ কেমন কাণ্ড? যারা মামাবাড়ির আবদার মনে করেন…

ছেলেটার নাম মহিবুল্লাহ মুবিন। ৫ তারিখে ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তাবেষ্টনী ও গাড়িবহরের ভেতর মোটরসাইকেল নিয়ে আচমকা ঢুকে পড়েন মহিবুল্লাহ মুবিন।নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় সাথে সাথেই তাকে আটক করা হয়।আজকে আদালত মুবিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।কি ভয়ানক…😑 পুলিশ তার বিরুদ্ধে স*সবিরোধী আইনে মামলা দায়ের করেছে। রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করেছে, এটি ছিলো প্রধানমন্ত্রীর নিরাপত্তা […]

Continue Reading

‘আমার একটা মাত্র বউ, তালাক দিলেও ৯০ দিন অপেক্ষা করতে হবে’

সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এমন রসিক মন্তব্যে মুহূর্তেই হাসির রোল পড়ে যায়। তবে মজার এই কথার আড়ালেই উঠে আসে তালাকের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইনমন্ত্রী জানান, ইসলামি নিয়মে মুখে ‘তিন তালাক’ উচ্চারণের বিষয়টি থাকলেও বাংলাদেশের আইনে শুধু মুখে তালাক উচ্চারণ করলেই সঙ্গে সঙ্গে বিবাহবিচ্ছেদ কার্যকর হয় না। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ […]

Continue Reading

বিএনপি নেতা আদমকে গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলায় কিশোরী তমা খাতুন (১৬) হত্যা মামলার প্রধান আসামি ও ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আদম আলী (৬০) উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। […]

Continue Reading

দালালের মাধ্যমে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির

ইতালিতে অবৈধভাবে সমুদ্রপথে যাওয়ার প্রবণতা ঠেকাতে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে সচেতনতামূলক কর্মশালা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে বৈধভাবে ইতালিতে প্রায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিক যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে […]

Continue Reading

শেখ হাসিনার অবর্তমানে আ.লীগের সভাপতি কে? জানালেন হাসিনা নিজেই

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতের দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ ছোটবোন শেখ রেহানা সম্পর্কে তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’ দ্য ওয়ালের এক্সিকিউটিভ […]

Continue Reading

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন, নতুন ঠিকানা হলো যেখানে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে নিজের ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৭ সেপ্টেম্বর) ইসি সূত্রে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া […]

Continue Reading

স্ত্রীর মার খেয়ে এসআই’র মদ পান, শেষ রক্ষা হলো না

নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নান সদর নৌ থানার এসআই […]

Continue Reading

রুমিন ফারহানার কাহিনী কি? যে কথায় কাঁপলো পুরো সংসদ

সন্তানরা বাবা-মায়ের সম্পত্তি দখল করে নেওয়ার পর তাদেরকে নিজেদের বাড়ি থেকে বিতাড়িত করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, এমন বাস্তবতা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, যে বাবা-মা সন্তানকে মানুষ করতে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু পার করে দেন, শেষ বয়সে তাদের যদি নিজের সন্তানের কাছেই জায়গা না হয়, এর […]

Continue Reading