গলায় রামদা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ ভাইদের বিরুদ্ধে। মামলায় নাসির উদ্দিন চৌধুরীর সৎ ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীসহ আটজনকে আসামিরা করা হয়েছে। অন্য […]

Continue Reading

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের নিয়ে ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় এসেছে। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। […]

Continue Reading

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সোমবার (১০ আগস্ট) আবহাওয়াবিদ […]

Continue Reading

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক, হাসিনা…

এক দি‌নের ব‌্যবধা‌নে বাংলা‌দেশ সরকা‌রের উচ্চ পর্যা‌য়ে তিন‌টি বৈঠক সম্পন্ন ক‌রে নয়া‌দি‌ল্লি‌ গে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে দি‌ল্লি‌র উদ্দেশে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারত‌ীয় দূত। এদিন, দুপু‌রে প্রথ‌মে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ভারত‌ীয় দূত। এর আগে, রোববার পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ক‌রেন […]

Continue Reading

মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত

বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন লাভ করেছে। সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় প্রণীত মূল আইনের সংযোজিত ১৮ক ধারার অধীনে শর্ত পরিপালন […]

Continue Reading

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

বাবার সংসার থেকে বিচ্ছিন্ন জীবন, জমি হারানোর কষ্ট সব হতাশার মধ্যেই কেনা দুটি লটারির টিকিট। একটির নম্বর মিলেছে প্রথম পুরস্কারের সঙ্গে, তবে চূড়ান্ত যাচাই এখনো বাকি। ঈশ্বরগঞ্জের হানিফ মিয়ার কাছে ৪০ টাকা খুব বড় অঙ্কের না হলেও সেই টাকা খরচ করায় স্ত্রী নীলা আক্তারের বকুনি শুনতে হয়েছিল। সংসারের টানাপোড়েনে যেখানে প্রতিটি টাকার হিসাব করতে হয়, […]

Continue Reading

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের কোটি টাকা ছিনতাই

প্রধানমন্ত্রীর তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক ডেলের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনার দুই দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। ঘটনার পর থেকে অন্তত অর্ধশতাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে তদন্তসংশ্লিষ্টরা। তাতে দুর্বৃত্তদের মোটরসাইকেলের নম্বর প্লেট অস্পষ্ট দেখা […]

Continue Reading

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ এবং এ-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ২৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে সংস্কৃতি, […]

Continue Reading

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ড. খলিলুর রহমান উল্লেখ করেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]

Continue Reading

বিয়ের ১৯ বছর পর ছেলের সঙ্গে এসএসসি, মা-ছেলে দুজনেরই জিপিএ-৫

বিয়ের পর থেমে গিয়েছিল পড়াশোনা। সংসার, সন্তান আর নানা দায়িত্বের ব্যস্ততায় আর হয়ে ওঠেনি লেখাপড়া। তবে মনের ইচ্ছেটা ছিল অটুট। শেষ পর্যন্ত স্বামীর অনুপ্রেরণা ও নিজের দৃঢ় ইচ্ছাশক্তিতে বিয়ের ১৯ বছর পর আবারও পড়াশোনায় ফিরলেন মোসাম্মৎ সাদিয়া বেগম। শুধু পরীক্ষায় অংশ নেওয়াই নয়, ছেলে ও মা একই সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনেই অর্জন করেছেন জিপিএ-৫। […]

Continue Reading