ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাতীয়

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ইলিয়াস হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শহীদুল ইসলাম সৈকতকে চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৮ এপ্রিল) রাতে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই মামলার পলাতক প্রধান আসামি শহীদুল ইসলাম সৈকত (৪৫) চট্টগ্রামের বন্দর থানা এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের একটি যৌথ দল বন্দর থানার বলুয়ার দিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

শহীদুল ইসলাম সৈকত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেরলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি চৌদ্দগ্রাম থানার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *