আব্বাস আরাঘচির সঙ্গে ফোনলাপ স্পষ্ট বার্তা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

Uncategorized

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার গতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে চীন। বুধবার এক ফোনালাপে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা অব্যাহত রাখা ইরানের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রত্যাশাকেও প্রতিফলিত করে।

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, তেহরান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে আগ্রহী।

আরাঘচি বলেন, অঞ্চলে উত্তেজনা প্রশমনে চীনের ধারাবাহিক প্রচেষ্টাকে ইরান মূল্যায়ন করে এবং যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠায় বেইজিংয়ের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে।

জবাবে ওয়াং ই বলেন, চীন সবসময়ই ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন দিয়ে আসছে।

তিনি উল্লেখ করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব দিয়েছেন, যা চলমান সংকট সমাধানে একটি ‘চীনা দৃষ্টিভঙ্গি’ হিসেবে কাজ করতে পারে।

বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী সংকটময় পর্যায়’ হিসেবে উল্লেখ করে ওয়াং ই বলেন, এখনো শান্তির একটি সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগানো জরুরি।

তিনি হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।

ওয়াং ই আরও বলেন, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি অভিন্ন দাবি। চীন ভবিষ্যতেও উত্তেজনা কমাতে, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *