একটি আসন থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। গত ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনে দুইটি আসনে জয়লাভ করেছিলেন তিনি। এর মধ্যে তিরুচিরাপল্লী ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়।
রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়
১১৮ বিধায়কের সমর্থন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
এর আগে রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এই অভিনেতা। অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজ্যপাল আর. ভি. আরলেকর বিজয়কে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। বিজয়ের সঙ্গে আরও নয়জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে বিজয় বলেন, ‘আজ থেকে তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধ এক নতুন শাসনের যুগ শুরু হলো।’ প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘প্রশাসনে আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু।’
তামিলনাড়ুর সরকার গঠনে টিভিকে-কে সমর্থন দেওয়ায় কংগ্রেস, ভিসিকে, আইইউএমএল এবং বাম দলগুলোকে ধন্যবাদ জানান নতুন মুখ্যমন্ত্রী।
থালাপতি বিজয়কে সহযোগিতার আশ্বাস দিলেন মোদি
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই বিজয় তিনটি জনকল্যাণমূলক ফাইলে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে রয়েছে—বাসাবাড়িতে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, নারী নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং রাজ্যজুড়ে মাদক পাচার বিরোধী বিশেষ ইউনিট গঠন।