এক নেতাকে সুখবর দিল বিএনপি

Uncategorized

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনকে পুনরায় সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। নতুন নির্দেশ অনুযায়ী, নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *