জেল-জুলুমের পুরস্কার হিসেবে কি রাষ্ট্রপতি হচ্ছেন বাবর?

Uncategorized

দীর্ঘদিন কারাবাস ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনৈতিক জীবন পার করা বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান—এমন দাবি ও আলোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বাবরের দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং কারাবন্দি জীবনের প্রসঙ্গ তুলে ধরে সমর্থকদের কেউ কেউ বলছেন, জেল-জুলুম সহ্য করার পুরস্কার হিসেবে এবার তাকে দেশের রাষ্ট্রপতির পদে দেখতে চান তারা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও মতামত। অনেকেই বাবরের রাজনৈতিক ভূমিকা ও দীর্ঘ কারাবাসের কথা তুলে ধরে তাকে রাষ্ট্রপতি করার পক্ষে মত দিচ্ছেন।

তবে বাবরকে রাষ্ট্রপতি করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি ও রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *