নাহিদকে কেন ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

Uncategorized

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ইনবক্স চেক করার অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলামকে উদ্দেশ করে তিনি এ অনুরোধ জানান।

পোস্টে মেঘনা আলম লেখেন, দয়া করে ইনবক্স দেখুন। এনসিপির সদস্যরা অনলাইনে নারীদের হয়রানির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত কি না, অনুগ্রহ করে বিষয়টি যাচাই করুন।

তবে কোন ঘটনা বা কার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তিনি নাহিদ ইসলামকে এ অনুরোধ করেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি মেঘনা আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *