যে তরুণদের বিপুল সমর্থনে পরিবর্তনের প্রতীক হয়ে ক্ষমতায় এসেছিলেন নেপালের তরুণ নেতা বালেন শাহ, মাত্র ১০০ দিনের মাথায় সেই তরুণরাই আজ তাঁর বিরুদ্ধে রাজপথে নেমেছে।
গত ৯ জুলাই কাঠমান্ডুর একটি সড়কে ২৫ বছর বয়সী রাইড-শেয়ারিং চালক গণেশ নেপালি যাত্রীর জন্য অপেক্ষা করার সময় মহানগর পুলিশ এসে হঠাৎ তাঁর মোটরসাইকেলের চাকায় ‘হুইল লক’ লাগিয়ে দেয়৷ পুলিশ বলে সে নিয়ম ভঙ্গ করেছে৷ বাট চালক অনেক বলার পরেও পুলিশ চাবি না দেয়াতে সে তার নিজের গায়ে আ*** দেয়৷ পরে হসপিটালে নিলে লোকটা মা%রা যায়৷
এই ঘটনার পর থেকে দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাছাড়া নেপালে বস্তি ও ক্ষুদ্র হকারদের পুনর্বাসনের সুস্পষ্ট ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে।
নেপালের তরুনরা যখন আন্দোলনে অংশ নেয় তখন পুলিশ শিক্ষার্থী, অধিকারকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে বলপ্রয়োগ এবং গ্রেপ্তার করে এটা নিয়ে আরো সমালোচনার মুখে পড়ে বালেন শাহ৷
তাদের কথা হলো যারে আমরা নেতা বানালাম৷ যে নেতার জন্যে আগের নেতাদের বিরুদ্ধে গেলাম৷ সে নেতা এখন আমাদের পুলিশে দিচ্ছে৷ জেলে ভরছে৷