প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিয়ে স্ট্যাটাস দিয়ে বেকায়দায় আসিফ, পরবর্তী প্রশ্নের উত্তর কী দেবেন?

জাতীয়

বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের স্ট্যাটাসে তিনি দাবি করেন, কর্মসূচিতে ব্যবহৃত ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে চলেনি; এগুলো জেনারেটরের মাধ্যমে চালানো হয়েছিল। একই সঙ্গে তিনি জানান, কর্মসূচি চলাকালে ওই এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ ছিল না।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের মূল প্রশ্ন ছিল—যে বিদ্যুতের সংকট ও অভাব নিয়ে আন্দোলন করা হচ্ছে, সেই কর্মসূচিতেই আবার বিদ্যুতের ব্যবহার করা হচ্ছে। সামনে হারিকেন, আর পেছনে ফ্যান—এমন বক্তব্যের মধ্য দিয়ে তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

আর এখানেই আসিফ মাহমুদের দেওয়া ব্যাখ্যা ঘিরে নতুন করে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

কারণ, যদি ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে না চলে জেনারেটরের মাধ্যমে চলে থাকে, তাহলে সেই জেনারেটর চালাতেও তো প্রয়োজন হয়েছে জ্বালানি তেলের। অর্থাৎ বিদ্যুতের সংকটের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বিদ্যুতের পরিবর্তে জেনারেটর ব্যবহার করা হয়েছে—আর জেনারেটর চালাতে প্রয়োজন হয়েছে জ্বালানি।

তাহলে সাধারণ মানুষের প্রশ্ন—বিদ্যুতের অভাবের কারণে যে সংকট নিয়ে আন্দোলন, সেই কর্মসূচিতেই জেনারেটর চালাতে জ্বালানি তেলের প্রয়োজন হলে বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন আসিফ মাহমুদ?

তার স্ট্যাটাসে বিদ্যুৎ ব্যবহার না করে জেনারেটর ব্যবহারের ব্যাখ্যা থাকলেও, জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি নিয়ে নতুন এই প্রশ্নের উত্তর কী হবে—সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *