এমপি হইছে তাতে কি হইছে, গ্রে’প্তা’র করতে হবে

জাতীয়

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ খান | খবর | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

আহত ছাত্র অধিকার পরিষদ কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি তোলেন।

রাশেদ খান স্পষ্ট ভাষায় বলেন, যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, তার প্রেক্ষিতে এমপি আমির হামজাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে গ্রেপ্তার করা উচিত।

গত শনিবার কুষ্টিয়া শহরের সাড়েষাট রাস্তা মোড় এলাকায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ থেকে ১৫ জন আহত হন এবং এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর রাশেদ খান ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রশাসনকে অবশ্যই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, জামায়াতে ইসলামী যদি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেয় এবং অভিযুক্ত এমপির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, তবে ছাত্র অধিকার পরিষদের আন্দোলনের ভূমিকা নতুন মোড় নিতে পারে।কুষ্টিয়ার ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *