নতুন রাষ্ট্রপতিকে আরও দুই দেশের অভিনন্দন

Uncategorized

নতুন রাষ্ট্রপতিকে আরও দুই দেশের অভিনন্দন
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়।

ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দূতাবাস।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে মির্জা ফখরুলকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
সুইজারল্যান্ড জানায়, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে তারা আগ্রহী।

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছিল ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। তারাও নিজ নিজ ফেসবুক পেজে অভিনন্দন বার্তা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *