মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে যুক্ত হতে যাচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা—কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি?
বিভিন্ন সূত্র ও রাজনৈতিক মহলে পার্থকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে উঠতে পারে—এমন জল্পনাও সামনে এসেছে।
অন্যদিকে, কিছু সূত্রে আবার নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। ফলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পার্থের হাতে তুলে দেন, তা জানতে এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
মন্ত্রিসভায় যুক্ত হওয়ার খবর সামনে আসার পর থেকেই পার্থের নতুন দায়িত্ব নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে কোন চমক নিয়ে আসে মন্ত্রিসভার এই রদবদল।
তবে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি নিশ্চিত নয়।