বাবা-ছেলে শ্মশানে; স্ত্রী-শ্বশুরের দাফন কবরস্থানে

Uncategorized

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ ছয় বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। তাঁদের মধ্যে সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ শনিবার বিকেল ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসে।

প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে চারজনের মরদেহ কুষ্টিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষ দত্তের ভাড়া বাসায় পৌঁছায়। পরে আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ তাঁদের স্বজনদের উপস্থিতিতে থানা পাড়ার শ্বশুরবাড়িতে নেওয়া হয়।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, পৃথক ধর্মীয় রীতিতে একই রাতে চারজনের শেষকৃত্য ও দাফন সম্পন্ন করা হয়। সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর শিশুপুত্র স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া মহাশ্মশানে সনাতন ধর্মীয় রীতিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে সৎকার করা হয়। পরে বাবা ও ছেলেকে পাশাপাশি সমাধিস্থ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *