বিমানবন্দরে দুই ভারতীয় গ্রে/প্তার

Uncategorized

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নম্বর TG321) একটি ফ্লাইটে আসা আবদুল রহমান ও মোহাম্মদ ইকবাল আনসারিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
অভিযানে তাদের কাছ থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ, দুটি ভারতীয় পাসপোর্ট, বিভিন্ন মানের ৫০০ মার্কিন ডলার, ৫০০ রুপি মূল্যমানের ২০টি ভারতীয় নোট—মোট ১০ হাজার রুপি, তিনটি স্মার্টফোন এবং দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *