বিএনপির এক নেতা বহিষ্কার

Uncategorized

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাটের চিতলমারীর বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আহসান হাবিব ঠান্ডু ও সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত এই নেতার নাম ডাবলু বিশ্বাস। তিনি বাগেরহাটের চিতলমারীর ৬নং চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোপ্রকার সাংগঠনিক কর্মকাণ্ড বা যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু যুগান্তরকে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডাবলু বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *