৪৫ টাকা নিয়ে শুরু, এরপর যা হয়ে গেল কেউ ভাবতেও পারেনি

Uncategorized

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের ৪৫ টাকা বিল পরিশোধকে কেন্দ্র করে তর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্তিপুর এলাকার একটি চায়ের দোকানে ৪৫ টাকার বিল পরিশোধকে কেন্দ্র করে দোকানদার শামিম হোসেন ও মুদি দোকানদার মোস্তফার মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে বিষয়টি উভয় পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় উভয় পক্ষের মোট ১৩ জন আহত হন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহতরা চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও কিছু সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।

আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন হাসপাতালে এসে উত্তেজিত হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শান্ত করেন। তিনি জানান, দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *