মেয়েকে ৬ মাস ধরে ধ;র্ষ’ণ, বাবার ভিডিও ফাঁস হতেই

Uncategorized

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখতেন অভিযুক্ত বাবা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করতে তার বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ ভূইয়ার ভাষ্য, ভুক্তভোগীর মা জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। অভিযোগ রয়েছে, বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত বাবা মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস ধরে যৌন নির্যাতন করে আসছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসে পরিবারের এক সদস্যের মাধ্যমে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তার মেডিকেল পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র: স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *