চালুর প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জানা গেল সর্বশেষ অবস্থা

Uncategorized

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই ঘটেছে দুর্ঘটনা। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

জানা গেছে, রাজধানীর সড়কে পিংক বাস চলাচল শুরুর কিছুক্ষণ পরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। এতে পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয় কি না বা কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *