লজ্জায় দাগি কলা কিনছেন না? জানুন বিস্ময়কর উপকারিতা

Uncategorized

অনেকেই খোসায় কালো দাগ পড়া কলা নষ্ট বা পচা ভেবে কেনেন না। কেউ কেউ আবার বাজারে এসব কলা কিনতে লজ্জা পান। তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, দাগি কলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এতে সাধারণ কলার চেয়ে বেশি পুষ্টিগুণ থাকে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, দাগি কলাই বেশি উপকারি। এমনকি ক্যান্সার রোধ করতে বিশেষভাবে সাহায্য করে।

সম্প্রতি লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণায় বেরিয়ে এসেছে কলা যত দাগি হবে তার নাকি ততই পুষ্টিগুণ।

গবেষকদের মতে, কলার খোসার উপরে যে বাদামি ছোপ থাকে তা আসলে টিএনএফ (টিউমার নেক্রোসিস ফ্যাক্টর)। টিএনএফ অ্যান্টি ক্যান্সার উপাদান। যা দেহে কোন অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার রোধ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে তোলে।

এ ছাড়াও কলা অ্যাসিডিটি দূর করে। রক্তচাপ স্বাভাবিক রাখে, রক্তাল্পতা কমিয়ে আপনাকে সুস্থ রাখে। তা হলে আর নিশ্চয় দাগি কলা দেখে মুখ ঘুরিয়ে চলে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *