‘স্টপ। সামনে আর এগোবেন না। আপনার এখান পর্যন্তই।’

Uncategorized

কথাটা মুখে বলার দরকারও পড়ল না। মীর শাহে আলমের হাতই যথেষ্ট ছিল ভিপি জয়নালকে বুঝিয়ে দিতে। জয়নালের জন্ম ১৯৫৬ সালে। শাহে আলমের বয়সই ৫৬।

সংখ্যা দুটো মিলে গেলেও, ইতিহাস মেলেনি। একাত্তরের ২ মার্চ ফেনীতে পাকিস্তানের পতাকা নামিয়ে যিনি বাংলাদেশের পতাকা তুলেছিলেন, যার নেতৃত্বে ৬ ডিসেম্বর ফেনী শত্রুমুক্ত হয়েছিল, সেই মানুষটাই করিডোরে দাঁড়িয়ে রইলেন অসহায়ের মতো।বাংলাদেশ সংবাদ চারবার এমপি। খালেদা জিয়া নিজে তাকে এনেছিলেন উপদেষ্টামণ্ডলীতে।

আর যিনি হাত তুলে থামালেন, রাজনীতি যদি ‘বন্ধু কোটা’য় না চলত, তাতে তার জায়গা হতো ভিপি জয়নালের ৫৬ হাত পেছনে। নেতার সদিচ্ছা রাজনীতির বিধি বদলাতে পারে না। শাহে আলমরা পেছনে থাকলে, তারেক রহমানও পেছাতে থাকবেন।

আগামী দিনগুলোতে খালেদা জিয়াকে খুব মিস করবে এই জাতীয়তাবাদী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *