সৌদি আরবের তেল ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহতের সংখ্যা জানাল রিয়াদ

জাতীয়

সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানির একটি তেলের ট্যাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে ফিলিপাইনের দুই নাবিক প্রাণ হারিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

জানা গেছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে সৌদি তেলবাহী দুটি সুপারট্যাংকারের একটি ছিল ‘সিদর’। অনুমতি ছাড়া এই সংকীর্ণ জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা ট্যাংকারগুলোকে আগেই সতর্ক করেছিল তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর আগে বিশ্বের উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।

শিপিং কোম্পানি বাহরি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ‘সিদর’-এ ঘটে যাওয়া একটি নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ওই নাবিকেরা নিহত হন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় রিয়াদ।’

পৃথক এক বিবৃতিতে বাহরি জানায়, ‘জাহাজটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক শিল্প অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

এর আগে গত জুলাইয়ে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় বাহরির মালিকানাধীন ‘ওয়েদিয়ান’ নামে অপর একটি সুপারট্যাংকার হামলার শিকার হয়। এ ছাড়া ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর জুলাই ও আগস্টে লোহিত সাগরে বাহরির আরও দুটি জাহাজ ‘মাসাহা’ ও ‘আমজানে’ হামলার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *