মক্কা জোটে বিএনপির সম্ভাব্য যোগদান, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক হেয়ায়েতউদ্দীন।
হেয়ায়েতউদ্দীনের বক্তব্য, বিএনপি যদি সত্যিই মক্কা জোটে যোগদানের বিষয়ে সিরিয়াস হয়, তাহলে রাজনৈতিক মঞ্চে আওয়ামী লীগকে তারা কতটা জায়গা দেবে—সেটি আগে পরিষ্কার করা প্রয়োজন। তার মতে, বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে দেশ-বিদেশে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি দাবি করেন, বিএনপির ‘দুই নৌকায় পা দিয়ে চলার’ নীতির কারণে পাকিস্তান ও তুরস্কের পক্ষ থেকেও দলটির প্রতি স্পষ্ট বার্তা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কোনো চুক্তি বা জোটে যুক্ত হতে হলে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতার অবস্থান থেকে সরে আসতে হবে।
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক ও গোয়েন্দা সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন হেয়ায়েতউদ্দীন। তিনি মনে করেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের সঙ্গে এ ধরনের সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের বিষয়গুলো নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।
হেয়ায়েতউদ্দীনের আরও দাবি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্কের বাস্তবতায় বিএনপির সামনে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ তৈরি হয়েছে।
তার মতে, মক্কা জোটে যোগ দিতে হলে বিএনপিকে আওয়ামী লীগের প্রতি নিজেদের অবস্থান, ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সুস্পষ্ট নীতি ঘোষণা করতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে নিজেদের রাজনৈতিক অবস্থান ও নির্ভরযোগ্যতা প্রমাণের আহ্বান জানান তিনি।
সুত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত