ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, আঘা-ত হা-নবে যেখানে

Uncategorized

দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি অঞ্চলে এই ঝড় বেশি আঘাত হানতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ঝড়ের সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৮ বা ৯ মার্চের দিকে দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। ৯ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী হয়ে থাকে এবং আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। সাধারণত সকালবেলা বা সন্ধ্যার আগে এ ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যায়।

আবহাওয়াবিদ আরও জানান, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঈদের সময়কালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। তবে এখনই নির্দিষ্টভাবে সবকিছু বলা কঠিন। প্রাথমিকভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে ওই সময় দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাসভিত্তিক পূর্বাভাসে জানিয়েছিল, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *