ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র, ৪ ঘণ্টায় ২৮ বার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র চার ঘণ্টার মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২৮টি মৃদু মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে ১ দশমিক ৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প হয়েছে। গত সাত দিনে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১টিতে। […]

Continue Reading

এবার তেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহে বিঘ্নের আশঙ্কা তৈরি করেছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ […]

Continue Reading

সংঘর্ষে মারা গেল বিএনপি নেতা

রাজশাহীর মোহনপুরের সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হওয়ার ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ […]

Continue Reading

অবশেষে ইরান ইস্যুতে সঠিক পথে আসলো চীন

এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। যদিও চীন বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র উপাদান সরবরাহের […]

Continue Reading

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো

জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। একাডেমির পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিনে পূর্ণ হতে পারে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের […]

Continue Reading

তেল নিয়ে সুখবর দিলেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা রেশনিং করেছি এজন্য যে, একটা অনিশ্চয়তা আছে (ইরান) যুদ্ধ কতদিন চলবে।’ আজ শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘মানুষ এই ভয়ে স্টক করা শুরু […]

Continue Reading

ফের বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক সপ্তাহে নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮.৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে যুদ্ধ শুরুর এক সপ্তাহেই তেলের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেল। অন্যদিকে, […]

Continue Reading

এক বছরেও টাকা দেননি সেই বিএনপি নেতা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ-এর নিলামে দানের একটি গরু কিনেও প্রায় এক বছর ধরে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে মো. জীবন মিয়া (২৮) নামে এক কথিত বিএনপি নেতার বিরুদ্ধে। সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও তিনি অভিযুক্ত হয়েছেন। মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু […]

Continue Reading

শেষ রক্ষা হলো না, কারাগারে বিএনপি নেতা

জয়পুরহাটের কালাইয়ে মারধর করে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় হারুনুর রশিদ (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিয়ালা গ্রামে অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুনুর রশিদ উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির […]

Continue Reading

যেসব দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান

যেসব দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। ছবি: সংগৃহীত ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র-সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে, […]

Continue Reading